নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

এম এম রিয়াজুল ইসলাম রুহী,নাগেশ্বরী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত ২৬ জুলাই রাতে পৌরসভার বানুরখামার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদকব্যাবসায়ীরা বানুরখামার (০৭ নং ওয়ার্ড) গ্রামের মোঃ আজগার আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (২৬) এবং মোঃ নুর জামালের ছেলে মোঃ আমিনুল ইসলাম (১৯)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার এসআই মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই দুজনকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় ও পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে বেলাল হোসেনের কাছ থেকে ২২ পিস এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৬ পিসসহ মোট ২৮ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮,৪০০ টাকা। তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ আসামিদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 1 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 13 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 7 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 13 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক