গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে বিএনপির সমাবেশ

এস.এম. লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ জুন-২৬) গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিন শিকদারের নেতৃত্বে পাঁচুরিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল খায়ের, আজিজুর রহমান বেনা, অ্যাডভোকেট তৌফিক ইসলাম, ফজলুল কবির, রিয়াজউদ্দিন লিপ্টন ও জিয়াউল কবির বিপ্লব।

বক্তারা দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

  উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন,প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা ডায়ালাইসিস প্রতিস্থাপন করা হবে। যাতে করে টারশিয়ারি লেভেলে রোগীদের…

কালীগঞ্জে চুরি করতে বাসায় ঢুকে গৃহ কর্ত্রীকে ধর্ষণ

  হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে গভীর রাতে দরজা ভেঙে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে শিশু বাচ্চাদের জিম্মি,হত্যার ভয় দেখিয়ে বাসায় পুরুষ শূন্য থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকার লুট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

  • By Admin
  • August 24, 2026
  • 4 views
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

কালীগঞ্জে চুরি করতে বাসায় ঢুকে গৃহ কর্ত্রীকে ধর্ষণ

  • By Admin
  • August 24, 2026
  • 24 views
কালীগঞ্জে চুরি করতে বাসায় ঢুকে গৃহ কর্ত্রীকে ধর্ষণ

৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জে একজন গ্রেফতার

  • By Admin
  • August 24, 2026
  • 16 views
৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জে একজন গ্রেফতার

পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন

  • By Admin
  • August 24, 2026
  • 5 views
পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন

মনপুরায় ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

  • By Admin
  • August 24, 2026
  • 11 views
মনপুরায় ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

  • By Admin
  • August 22, 2026
  • 44 views
এক বছরে জাগোকন্ঠ অনলাইন