সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সংশ্লিষ্টদের মতে, এ সেতু বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা হবে।

বুধবার (২৪ জুন) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমীনা আল গাজীর প্রস্তাবিত ঝালকাঠি-নলছিটি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।

পরিদর্শনের পুর্বে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটির সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) বিভাগের উপ-পরিচালক মো. নুর ইয়াসিনের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করেন। পরে তারা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রতিনিধি দলের সাথে সড়ক ও জনপথ, এলজিডি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি গণ এবং সাংসদ জিবা আমিন এর পক্ষে জেলাা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তৌহিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে ঝালকাঠি ও নলছিটিসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতু নির্মিত হলে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হবে।

Related Posts

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

  উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন,প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা ডায়ালাইসিস প্রতিস্থাপন করা হবে। যাতে করে টারশিয়ারি লেভেলে রোগীদের…

কালীগঞ্জে চুরি করতে বাসায় ঢুকে গৃহ কর্ত্রীকে ধর্ষণ

  হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে গভীর রাতে দরজা ভেঙে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে শিশু বাচ্চাদের জিম্মি,হত্যার ভয় দেখিয়ে বাসায় পুরুষ শূন্য থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকার লুট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

  • By Admin
  • August 24, 2026
  • 4 views
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

কালীগঞ্জে চুরি করতে বাসায় ঢুকে গৃহ কর্ত্রীকে ধর্ষণ

  • By Admin
  • August 24, 2026
  • 24 views
কালীগঞ্জে চুরি করতে বাসায় ঢুকে গৃহ কর্ত্রীকে ধর্ষণ

৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জে একজন গ্রেফতার

  • By Admin
  • August 24, 2026
  • 16 views
৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জে একজন গ্রেফতার

পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন

  • By Admin
  • August 24, 2026
  • 5 views
পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন

মনপুরায় ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

  • By Admin
  • August 24, 2026
  • 11 views
মনপুরায় ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

  • By Admin
  • August 22, 2026
  • 44 views
এক বছরে জাগোকন্ঠ অনলাইন