জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট

‎দীর্ঘ প্রায় ১৭ বছর পর আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুটি ধারায় ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎১জুলাই ( বুধবার) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আহসান হাবীব চপল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম (৫৫) জয়পুরহাট শহরের পশ্চিম দেবীপুর মহল্লার ছলিম উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি মহিলা কলেজের দারোয়ান ছিলেন।

‎আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ নভেম্বর রাতে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী মেট্রন (তত্ত্বাবধায়ক) সামছুন নাহার নিখোঁজ হন। চার দিন পর, ২৫ নভেম্বর তাঁর ভাই ফেরদৌস আলম লুলু জয়পুরহাট সদর থানায় শহিদুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
‎মামলার তদন্তের একপর্যায়ে পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ১৮ দিন পর, ৯ ডিসেম্বর কলেজের ছাত্রীনিবাসের সেপটিক ট্যাংক থেকে সামছুন নাহারের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। পরে শহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অভিযোগ অনুয়ায়ী, কলেজের দারোয়ান শহিদুল ইসলাম কলেজে ছাত্রীনিবাসের মেট্রোন সামছুন নাহারকে উত্ত্যক্ত ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সামছুন নাহার রাজি ছিলেন না। তিনি ঘটনার দিন সামছুন নাহারকে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি সামছুন নাহারকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর তাঁর গলার স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি খুলে নেন। হত্যাকাণ্ড গোপন করতে হাসুয়া দিয়ে মরদেহের পেট কেটে কলেজ চত্বরের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। পরে তাঁর কাছ থেকে লুট করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ২০১০ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ৯ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রায় ঘোষণার পর দণ্ডিত শহিদুল ইসলামকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন সামছুন নাহার হত্যা মামলাটি জেলার অন্যতম আলোচিত হত্যাকাণ্ড হিসেবে দীর্ঘদিন জনমনে আলোচনায় ছিল। প্রায় ১৭ বছর পর এ রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি হলো।

Related Posts

গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

  লুৎফর সিকদার-(গোপালগঞ্জ প্রতিনিধি)… গোপালগঞ্জের মানবতার রেখা রানী ……. কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রেখা রানী ওঝা জীবনে বিয়ে করেন নাই। সরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করে অবসরের পর নিজের সারাজীবনের সঞ্চয়…

হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

  রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করেছে হরিণা জোন।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

  • By Admin
  • August 20, 2026
  • 2 views
গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

  • By Admin
  • August 20, 2026
  • 22 views
হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

  • By Admin
  • August 19, 2026
  • 10 views
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

  • By Admin
  • August 19, 2026
  • 12 views
চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত

  • By Admin
  • August 19, 2026
  • 13 views
চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে তেতুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • By Admin
  • August 19, 2026
  • 19 views
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে তেতুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত