ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ, সার এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। তিনি তাঁর বক্তব্যে বলেন:
“বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত ভতুর্কি ও পুনর্বাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে। খরিপ-২ মৌসুমে এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আমন চাষে দারুণভাবে উৎসাহিত করবে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও একটি প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর আহ্বান জানান এবং ডুমুরিয়ার কৃষির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের তালিকা তৈরি করে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রতিও তিনি জোর দেন।
অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, নাজমুল হুদা,এস এ পিপিও আলি হাসান, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে উফশী আমন ধান বীজ, সার এবং গাছের চারা তুলে দেন।
আলোচনা সভা শেষে কৃষক কৃষাণিদের‌ কে ধান,সার বীজ ‌ও‌চারা বিতরণ করেন।।

Related Posts

গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

  লুৎফর সিকদার-(গোপালগঞ্জ প্রতিনিধি)… গোপালগঞ্জের মানবতার রেখা রানী ……. কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রেখা রানী ওঝা জীবনে বিয়ে করেন নাই। সরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করে অবসরের পর নিজের সারাজীবনের সঞ্চয়…

হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

  রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করেছে হরিণা জোন।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

  • By Admin
  • August 20, 2026
  • 1 views
গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

  • By Admin
  • August 20, 2026
  • 18 views
হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

  • By Admin
  • August 19, 2026
  • 10 views
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

  • By Admin
  • August 19, 2026
  • 12 views
চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত

  • By Admin
  • August 19, 2026
  • 13 views
চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে তেতুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • By Admin
  • August 19, 2026
  • 18 views
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে তেতুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত