নোয়াখালী বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ‎৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার,গ্রেপ্তার ১

‎মোঃ আরিফ হোসেন।
‎নোয়াখালী প্রতিনিধি।

‎নোয়াখালীর বেগমগঞ্জে বালির স্তূপের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. মামুন নরোত্তমপুর ইউনিয়নের মৃত দীন মোহাম্মদের ছেলে।
‎ডিবি পুলিশ জানায়, ছাতারপায়া এলাকায় বড় ধরনের মদের চালান মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়ির আশপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

‎এরপর সুকৌশলে মামুনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে মাদক মজুতের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে মদের গোপন আস্তানার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে থাকা একটি বালির স্তূপ খুঁড়ে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করে পুলিশ।

‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের এমন সিন্ডিকেট ও চোরাচালানের বিরুদ্ধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও এর নীরব মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের…

চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

  • By Admin
  • August 19, 2026
  • 9 views
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

  • By Admin
  • August 19, 2026
  • 12 views
চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত

  • By Admin
  • August 19, 2026
  • 13 views
চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে তেতুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • By Admin
  • August 19, 2026
  • 18 views
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে তেতুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্ষণ ও হত্যার ৮ মাস পরও মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

  • By Admin
  • August 19, 2026
  • 29 views
ধর্ষণ ও হত্যার ৮ মাস পরও মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

  • By Admin
  • August 19, 2026
  • 18 views
রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।