আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি” স্লোগান কে সামনে রেখে সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর মক্কা মডেল মাদ্রাসা প্রঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি।” তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে।

এই কর্মসূচিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে চারাগুলো গ্রহণ করে এবং নিয়মিত যত্ন নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইনজামাম উল হক,
এছাড়াও উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনেরর সম্মানিত প্রতিষ্ঠাতা ট্রাষ্টী, বাংলাদেশ সূপ্রীম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মোঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ), আন নাসিহা ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মক্কা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও আব্দুল কাদের সহ প্রমুখ।

  • Related Posts

    ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

      হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার আমপাথারী এলাকায় এ দুর্ঘটনা…

    গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

      লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

    • By Admin
    • July 22, 2026
    • 5 views
    ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

    গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

    • By Admin
    • July 22, 2026
    • 21 views
    গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

    কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

    • By Admin
    • July 22, 2026
    • 15 views
    কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

    সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

    • By Admin
    • July 22, 2026
    • 7 views
    সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

    মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

    • By Admin
    • July 22, 2026
    • 12 views
    মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

    ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

    • By Admin
    • July 22, 2026
    • 6 views
    ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন