রানীশংকৈলে অপপ্রচার ও রাজনৈতিক কুৎসার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

রাজনৈতিক অপপ্রচার, কুৎসা রটনা এবং শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতারা রাজনৈতিক অঙ্গনে সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। জনগণ এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন এবং অপপ্রচারকারীদের রাজনৈতিকভাবে জবাব দেবে।”

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মিথ্যাচার, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। অপপ্রচার ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে যুবদলের অবস্থান সবসময়ই কঠোর থাকবে।”

পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক বলেন, “দেশের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবদল সবসময় সত্য ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।”

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে কিংবা অপপ্রচার চালিয়ে কোনো ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে নাশকতা, সহিংসতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা হলে যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ইউনিটের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত নেতারা রাজনৈতিক শালীনতা বজায় রাখা এবং অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান।

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 14 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 9 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 14 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 17 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 6 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 9 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত