রাঙ্গামাটি জোনের সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন এক অসহায় বৃদ্ধা।

রাঙ্গামাটি প্রতিনিধি মো নাজিম আলী
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি মানবিক কার্যক্রমে বরাবরের মতোই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার রাঙ্গামাটি সদর জোনের সম্পূর্ণ সহায়তায় চোখের সফল অপারেশনের মাধ্যমে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এক অসহায় ও দুঃস্থ বৃদ্ধা মহিলা।

বৃহস্পতিবার ২৫ জুন, রাঙামাটি সদর জোন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা মারাত্মক দৃষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। কিন্তু পারিবারিক ও আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা বা চোখের অপারেশন করানো তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে বিষয়টি রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি-এর দৃষ্টিগোচরে আসে। অসহায় বৃদ্ধার এই কষ্টের কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

রাঙ্গামাটি জোনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে অতি সম্প্রতি উক্ত বৃদ্ধার প্রয়োজনীয় চিকিৎসা, জটিল পরীক্ষা-নিরীক্ষা এবং চোখের অপারেশনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করা হয়। সফল অস্ত্রোপচারের পর বৃদ্ধা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি তাঁর চোখের দৃষ্টি ফিরে পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।
এদিকে আজ রাঙ্গামাটি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ জুলফিকার রহমান, পিএসসি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই বৃদ্ধার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি জোন সবসময়ই পার্বত্য অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Related Posts

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  হাবিবুর রহমান হাবিব,( লালমনিরহাট) জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি নানা মজুমদ্দিন সেলিমের বিরুদ্ধে । স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 20 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 21 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • By Admin
  • August 21, 2026
  • 11 views
কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা