আপন ভাতিজার সহযোগীকে নিয়ে চাচি আয়শা বেগমকে খুন,গ্রেফতার ২

মো নাজিম আলী রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুনাছড়ি, ইসলামপুর এলাকায় গৃহবধূ আয়শা বেগম (৪৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের আপন ভাতিজা ও প্রতিবেশীসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নিহতের আপন ভাতিজা মো. সোহাগ (১৭) পিতা-ফজর আলী এবং প্রতিবেশী ওমর আলী (১৯), পিতা-মোজাম্মেল,উভয় ঠিকানা -৯ নং ওয়ার্ড বরুনাছড়ি (ইসলামপুর),থানা-বরকল, জেলা- রাঙ্গামাটি

বৃহস্পতিবার ২৫ জুন২০২৬ সকাল ১০টা ৩০ ঘটিকায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব,পিপি এম এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন,গত ২১ জুন সংঘটিত এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যার পর লুট করা ১ লাখ ৯৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি ইট, একটি মাতুলসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ঘরে নগদ অর্থ থাকার বিষয়টি আগে থেকেই জানত নিহতের ভাতিজা সোহাগ। সেই টাকার লোভে সহযোগী প্রতিবেশী মো ওমর আলীকে নিয়ে পরিকল্পিতভাবে আয়শা বেগমকে হত্যা করে তারা। হত্যার পর ঘরের আলমারির ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ সম্মেলনে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো ইকবাল হোসেন,বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম,মিডিয়া ইনচর্জ এইচ এম মাহমুদ, মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় আয়শা বেগমকে হত্যা করা হয়। ঘটনার সময় তার স্বামী রফিকুল ইসলাম ও সন্তানরা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আয়শা বেগমকে নির্মমভাবে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Related Posts

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  ​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf)…

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  • By Admin
  • August 22, 2026
  • 1 views
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 21 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 15 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 21 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা