ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন

 

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

দীর্ঘ প্রায় ১১ বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ের একটি ধর্ষণ মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী (বগুড়াপাড়া) গ্রামের মৃত জালাল বৈরাগী ওরফে প্রামানিকের ছেলে।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে ১৪ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজ বাড়িতে একা রেখে তার মা পাশের বাড়িতে যান। কিছু সময় পর ফিরে এসে তিনি প্রতিবেশী আব্দুল মমিনকে শিশুটিকে ধর্ষণরত অবস্থায় দেখতে পান। বাধা দিলে অভিযুক্ত তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা হলেও কোনো প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীর পরিবার রাণীশংকৈল থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলার বিচার শুরু হয়।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ, চিকিৎসা প্রতিবেদন ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় আব্দুল মমিনকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে আদালত আরও বলেন, দুই লাখ টাকা অর্থদণ্ডের সম্পূর্ণ অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। প্রয়োজনে দণ্ডিতের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ওই অর্থ আদায় করতে হবে। বিদ্যমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকেও ক্ষতিপূরণ আদায়ের সুযোগ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৬ ধারা অনুযায়ী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলার অপর আসামি মো. এরশাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. এনতাজুল হক বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ নারী ও শিশু নির্যাতনের মামলায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

Related Posts

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

এক বছরে জাগোকন্ঠ অনলাইন: সত্য ও মানুষের পাশে থাকার অঙ্গীকার একটি বছর—সময় হিসেবে হয়তো খুব বেশি নয়, কিন্তু একটি সংবাদমাধ্যমের জন্য এই এক বছর হতে পারে অনেক অভিজ্ঞতা, সংগ্রাম ও…

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  ​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

  • By Admin
  • August 22, 2026
  • 40 views
এক বছরে জাগোকন্ঠ অনলাইন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  • By Admin
  • August 22, 2026
  • 11 views
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 25 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 20 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 23 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 15 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার