প্রাইভেটে যাওয়ার পর থেকে চার স্কুলছাত্রী নিখোঁজ, বালিয়াডাঙ্গীতে উদ্বেগ

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় তাদের পরিবার চরম উদ্বেগে পড়েছে। এ ঘটনায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বালিয়াডাঙ্গী থানায়।

নিখোঁজরা হলেন— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিতজনের বাড়িতে খোঁজ নেন। কোথাও তাদের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম বলেন, স্থানীয়ভাবে শোনা যাচ্ছে বিষয়টি প্রেমঘটিত হতে পারে। একটি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তারা নিখোঁজ হয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত নয়। প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের মোবাইল ফোনের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার দিকে শনাক্ত হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী ঋতু দেবনাথের বাবা রমেশ দেবনাথ বলেন, “আমার মেয়েসহ চারজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। পুলিশকে জানিয়েছি, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।”

বালিয়াডাঙ্গী থানার পুলিশ জানিয়েছে, চারটি জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে শিক্ষার্থীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে এবং তাদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Posts

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  হাবিবুর রহমান হাবিব,( লালমনিরহাট) জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি নানা মজুমদ্দিন সেলিমের বিরুদ্ধে । স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 7 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 7 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 5 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • By Admin
  • August 21, 2026
  • 8 views
কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা