র‌্যালি, আলোচনা সভা, চেক ও গাছের চারা বিতরণে মনপুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

মো. আব্দুল গফুর সিকদার, মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, উপকারভোগীদের মাঝে চেক বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় মনপুরা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়ন-এর উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক মনপুরা শাখার ব্যবস্থাপক মো. হাসনাইন আহমেদ এবং বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুর রহমান। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মনপুরা উপজেলা আনসার ও ভিডিপির উপজেলা মহিলা প্রশিক্ষিকা দিলরুবা বেগম, বিআরডিবির মাঠ সংগঠক আমেন বেগম, হিসাব সহকারী মো. রিপন, মাঠ সংগঠক মো. নুরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. ফুয়াদ হোসেন, মো. মোকাম্মেল, মো. জহিরুল ইসলাম, শ্রীরাম চন্দ্র দাস, আ. ছাত্তার, মো. মফিজুল ইসলাম, মো. শাহিন আলমসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী সদস্য, কিশোরী সংঘের সদস্য, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুর রহমান বলেন, ১৯৮২ সাল থেকে বিআরডিবি মনপুরা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে উপজেলায় ১০টি প্রকল্প চলমান রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১ হাজার ৬০০ জন উপকারভোগীর মধ্যে প্রায় ৬ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ৩৫০ জনকে তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই অর্থবছরে ২৫ জনকে ৩০ দিন মেয়াদি ব্লক-বাটিক, সেলাই ও এমব্রয়ডারি বিষয়ে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
তিনি আরও জানান, মনপুরা উপজেলার দুটি বিদ্যালয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে এসব সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে কিশোরী সংঘের ২২ জন সদস্যের মাঝে তাদের সঞ্চয় ও সরকারি প্রণোদনাসহ মোট ৫ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। জাতীয় পল্লী উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর