ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

হাসিনজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কমলা রঙের ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মো. সুমন ওরফে ঝালাই সুমন (৪০)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী (বড় মসজিদের পাশ) এলাকার মৃত তৈয়বুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো নেশাজাতীয় হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Related Posts

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

আজিম উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি চোরাচালানবিরোধী অভিযানে নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও…

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  মো:সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

  • By Admin
  • August 13, 2026
  • 11 views
হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  • By Admin
  • August 13, 2026
  • 4 views
পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

  • By Admin
  • August 13, 2026
  • 5 views
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

  • By Admin
  • August 13, 2026
  • 15 views
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 13, 2026
  • 9 views
ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

  • By Admin
  • August 13, 2026
  • 10 views
গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক