চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ।

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত । ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১০জনকে পুরস্কার প্রদান।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে আজ ০৭ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় জনাব মোঃ মিনহাজ-উল- ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে জুলাই/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, পেশাদারিত্ব, কাজের মান ও পরিমান বিবেচনায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ ১০(দশ) জন পুলিশ সদস্যকে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত জনাব হারুন অর রশিদ, সহকারি উপ-পুলিশ পরিদর্শক অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সহকর্মীকে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা স্মৃতি স্মারক প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জনাব মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জনাব হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 8 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 3 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 15 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন