
খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলাবান্ধা দীর্ঘ ১৬ বছর পর ৮১ শতক জমি আদালতের মাধ্যমে ফিরে পেয়েছেন প্রকৃত মালিক।
সোমবার (১৩ জুলাই ) সকালে বাংলাবান্ধা ঢাকঢোল পিটিয়ে জমির শহিদুল ইসলাম গংদের বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধিদল।
স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করেন। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।
আদালত সূত্র জানায়, তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা
ইউনিয়নের ১ নং বাংলাবান্ধা
মৌজার ৮১ শতাংশ জমি নিয়ে স্থানীয় মৃত সমিজ উদ্দিন
ছেলে মোঃ,জয়বর আলী
ও মৃত পিতা সফিজ উদ্দিন
ছেলে শহিদুল ইসলাম গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত শহিদুল ইসলাম গংদের জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।
জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে মোস্তাফিজুর রহমান ও কমল চন্দ্র সেন
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য
মোঃ বুলবুল হোসেন তিরনই হাট ইউপির সদস্য সার্ভেয়ার মানিকুজ্জামান মানিক
এবং তেতুলিয়া মডেল থানা পুলিশের এস আই বদিউজ্জামানসহ ১০ সদস্য একটি দল উপস্থিত ছিল।
জমি ফিরে পেয়ে শাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের নির্দেশে
ও ইউপি সদস্য বুলবুল হোসেনসহ স্থানীয়দের সহায়তায় আমি জমি বুঝে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং যারা জায়গাটা বুঝে পেতে আন্তরিক সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাবান্ধার ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, আমরা সিভিল জর্জ কোর্টের নির্দেশে ১৮৩ ও ৪৬,এবং ৫৪ এস,এ খতিয়ানের ৬ দাগে ৮১ শতক জমি মোঃশহিদুল ইসলাম
গংদের বুঝিয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান ছিল।
পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল জজ আদালতের নাজির মাস্তাফিজুর রেহমান
বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন আছে বলে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।







