ভূরুঙ্গামারীতে বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আজাদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ভূক্তভোগী শিশুর বাবা-মা। এই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী ওই শিশুকে জোড় পূবর্ক ধর্ষণের চেষ্টা চালায় যুবক আজাদুল। পরে শিশুটির গোংড়ানির শব্দ শুনে তার মা ঘরে ঢুকলে পালিয়ে যায় অভিযুক্ত। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করলে সাড়া দেয়নি ওই যুবকের পরিবার। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহাজাহান জানান, ১১ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা বাদি হয়ে গতকাল সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত‍্যতা মেলায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 3 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 22 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর