মির্জাপুরের গোড়াইয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট, ৮ জনকে ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ গ্যাস ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টি অ্যান্ড ডি) পিএলসি।
বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে জোনাল বিক্রয় অফিস-টাঙ্গাইল ও এ বি বি-চন্দ্রার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ১২০ ফুট দৈর্ঘ্যের ৩/৪ ইঞ্চি ব্যাসের জি/আই পাইপ অপসারণ করা হয়। একই সঙ্গে আনুমানিক ২৪টি বাড়ির ৫৮টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ৬টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্থায়ীভাবে কিলিং করা হয়। এছাড়া একটি সম্পূর্ণ অবৈধ গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে।
এ সময় অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের দায়ে ৭ জন গ্রাহকের ৫৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে একজন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে মোট ২,৪৩১ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়েছে।
মোবাইল কোর্টে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 3 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 22 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর