সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ভারতীয় ব্যবসায়ীদের একতরফাভাবে পাথরের দাম বৃদ্ধি এবং নিম্নমানের পাথর সরবরাহের প্রতিবাদে গত ১৮ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে স্থলবন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। একই সঙ্গে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

স্থলবন্দর সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন গড়ে প্রায় ১২০টি ভারতীয় ট্রাক পাথর নিয়ে সোনাহাট স্থলবন্দরে প্রবেশ করত। তবে গত চার দিনে একটি ট্রাকও বাংলাদেশে আসেনি। ফলে বন্দরের আমদানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

পাথর আমদানিকারক ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ভারতীয় ব্যবসায়ীরা যে পাথর সরবরাহ করছেন, তার গুণগত মান অত্যন্ত খারাপ। রিভার স্টোন বোল্ডারের পরিবর্তে ছোট আকারের পাথর দেওয়া হচ্ছে। এসব পাথর অটোক্রাশ মেশিনে ভাঙার পর আরও ছোট হয়ে যায়। ফলে নির্ধারিত মাপ না থাকায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান সেই পাথর কিনতে আগ্রহী হচ্ছে না।

তাদের আরও অভিযোগ, ভারতীয় ব্যবসায়ীরা হঠাৎ করে পাথরের দামও বাড়িয়ে দিয়েছেন। আগে প্রতি টন রিভার স্টোনের দাম ছিল ১১ ডলার। বাংলাদেশে পৌঁছাতে মোট খরচ পড়ত এক হাজার ২৮০ থেকে এক হাজার ৩০০ টাকা। বর্তমানে প্রতি টনের দাম বাড়িয়ে ১৩ দশমিক ৫ ডলার করা হয়েছে। এতে বাংলাদেশে পৌঁছাতে খরচ হচ্ছে প্রায় এক হাজার ৬৭০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে যে পাথর আমদানি করা হয়, তা সরাসরি খনি থেকে ট্রাকে লোড করায় পাথরের সঙ্গে অতিরিক্ত মাটি ও বালি মিশে থাকে। ফলে পাথর ভাঙার পর মান আরও খারাপ হয়ে যায়।

 

সোনাহাট স্থলবন্দরের পাথর লোড-আনলোড শ্রমিক হাশেম আলী ও আছর উদ্দিন বলেছেন, ‘নিয়মিত কাজ না থাকায় তারা কষ্টে দিন কাটাচ্ছেন।’

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবু হেনা মাসুম বললেন, ‘ভারতের ব্যবসায়ীরা বর্তমানে যে পাথর দিচ্ছেন তা অত্যন্ত নিম্নমানের। এই পাথর দিয়ে কাজের মান খারাপ হওয়ায় কোনো ঠিকাদার পাথর কিনতে চাচ্ছে না।’

সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী মন্তব্য করেন, ‘ভারত থেকে চাহিদামতো পাথর না পাওয়ায় এবং পাথরের মান খারাপ হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সাময়িকভাবে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।’

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেছেন, ‘দুদেশের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের কারণে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।’

Related Posts

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার আমপাথারী এলাকায় এ দুর্ঘটনা…

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 2 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 18 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

  • By Admin
  • July 22, 2026
  • 11 views
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

  • By Admin
  • July 22, 2026
  • 4 views
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

  • By Admin
  • July 22, 2026
  • 4 views
মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

  • By Admin
  • July 22, 2026
  • 4 views
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন