রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের

​ প্রতিনিধি, (লক্ষ্মীপুর): কবির হোসেন রাকিব

​লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মতলব মাঝী বাড়িতে ক্ষমতার দাপটে বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।
​অভিযুক্ত মো. বারেক, কামাল ও মো. সইজলের দাবি—একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে।
​অভিযুক্ত মো. সইজল জানান, “আমরা আমাদের নিজস্ব কেনা ও রেকর্ডীয় জায়গায় টয়লেট নির্মাণ করেছি। কারো চলাচলের কোনো পথ বা রাস্তা আটকানো হয়নি। সংবাদে যেভাবে বলা হয়েছে যে পরিবারটি গৃহবন্দী বা যাতায়াতের পথ পুরোপুরি অবরুদ্ধ, বিষয়টি একেবারেই সত্য নয়। ওই পরিবারের সদস্যরা আগে যেভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করত, এখনো ঠিক সেভাবেই চলাচল করছে।”
​তিনি আরও বলেন, “সামাজিক ও সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করতেই একটি পক্ষ সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে এই ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এই ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
​এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানান, “এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Posts

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

-মাওলানা গাজী আতাউর রহমান এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত দুই দিনে যা ঘটেছে তা নিছকই…

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 18 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 3 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 12 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 9 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 5 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 24 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক