পাটগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।।

হাবিবুর রহমান হাবিব (লালমনিরহাট প্রতিনিধি):

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: তানভীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট -১ (পাটগ্রাম -হাতিবান্ধা) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল প্রমুখ। এসময় সুবিধা ভোগী ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রতিনিধিগণ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, লালমনিরহাট থেকে প্রাপ্ত হুইল চেয়ার ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান এমপি বলেন, যুব সমাজকে বিপদগামীতার পথ থেকে মাঠে ফিরিয়ে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক ও অপরাধ মুক্ত আগামী প্রজন্ম উপহার দিতে হবে। প্রতিবন্ধীদের সম্পর্কে তিনি বলেন, সরকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।অসহায় মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উপকার ভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা এসব হুইল চেয়ার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Posts

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

মোঃ সোহেল রানা রাজশাহী রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা ও চন্দ্রিমা থানার পল্লবি আবাসিকে এ…

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ রাষ্ট্রীয়, সরকারি ও কূটনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা প্রশাসকের (ডিসি) সমমর্যাদার রাষ্ট্রীয় প্রটোকল ও সম্মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয়…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You Missed

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

  • By Admin
  • জুলাই 31, 2026
  • 4 views
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

  • By Admin
  • জুলাই 31, 2026
  • 4 views
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন, ৩ লাখ টাকার বরাদ্দ

  • By Admin
  • জুলাই 31, 2026
  • 3 views
পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন, ৩ লাখ টাকার বরাদ্দ

কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টায় সন্ধান মেলেনি বৃদ্ধা পিয়ার আলীর

  • By Admin
  • জুলাই 31, 2026
  • 8 views
কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টায় সন্ধান মেলেনি বৃদ্ধা পিয়ার আলীর

পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

  • By Admin
  • জুলাই 31, 2026
  • 6 views
পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

  • By Admin
  • জুলাই 31, 2026
  • 6 views
কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী