কাঠালিয়ায় আলোচিত চিকিৎসক সুকান্ত কে শোকজ

 ফাতিমা আক্তার মিম  কাঠালিয়া সংবাদদাতা
কাঁঠালিয়ায় চিকিৎকের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ ও রুগীর স্বজনদের হয়রানির অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ভাইরালের পর তদন্ত সাপেক্ষে শোকস  করেছেন।
 কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও দস্তাদস্তির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর পরিবারের কাছে দায়িত্বরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  সুকান্ত ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দস্তাদস্তির ঘটনা ঘটে।
ঘটনার এক পর্যায়ে সুকান্ত হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়াও ভুক্তভোগীদের অভিযোগ, আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক প্রায়ই বলেন, “এখানে হবে না, বরিশাল নিয়ে যান।” পরে রোগীদের বরিশাল-এ পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় এবং সেই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন থেকে ওই চিকিৎসক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে  সুকান্তের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) মেডিকেল অফিসার তাপস কুমার তালুকদার  সুষ্ঠু চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে আলোচিত চিকিৎসককে শোকজ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Posts

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 8 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 30 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল