নির্বাচন সামনে রেখে বিভ্রান্তিকর ধর্মীয় প্রচারণার অভিযোগ

আমির হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, “একটি দল ভোটারদের বিভ্রান্ত করার জন্য বলে বেড়াচ্ছে—তাদের মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ তারা এখন প্রকাশ্যেই বেহেশতের টিকিট বিক্রি করছে। এটি শুধু রাজনৈতিক অপপ্রচার নয়, বরং ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা।”
তিনি আরও বলেন, “আমি একজন মুসলমানের সন্তান হিসেবে যতটুকু জানি, কোরআন-হাদিসের কোথাও লেখা নেই—অমুক প্রতীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। কোথাও শুনিনি কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে সওয়াব পাওয়া যাবে। এসব সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি।”
বিএনপির এই প্রার্থী বলেন, ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। দেশের সচেতন মানুষ এখন সব বুঝে গেছে। এসব মিথ্যাচারের উপযুক্ত জবাব জমিয়তে উলামায়ে ইসলামসহ ধর্মপ্রাণ জনগণই দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। এখানে ধর্মের নামে ভয় দেখিয়ে নয়, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভোট হবে।”
মতবিনিময় সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন করণীয়, মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 24 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর