তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক

 

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় কসমেটিকস ও বিড়িসহ ফারুক মিয়া (২১)নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ)রাত আনুমানিক ৮টার দিকে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানাযায়,গ্রেফতারকৃত ফারুক মিয়া, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বুরুঙ্গা ছড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।

পুলিশ তথ্যসূত্রে আরও জানাগেছে,ট্যাকেরঘাট ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ
এসআই মোঃ রিপন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় তেল,শ্যাম্পু,ক্রিম,সাবান উদ্ধার করেন। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ডাবর আমলা হেয়ার অয়েল, ইমামি সেভেন অয়েল,নবরত্ন আয়ুর্বেদিক অয়েল,ডোভ শ্যাম্পু, নিভিয়া সফট ক্রিম, ডেটল ও পার্ক এভিনিউ সাবান এবং বোরোলিন ও মেনথো প্লাস বাম। এছাড়া ৩ হাজার ২০০ শলাকা ভারতীয় টাওয়ার বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ৬০০ টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৩১, তারিখ: ২৮/০৩/২০২৬) একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Related Posts

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

এক বছরে জাগোকন্ঠ অনলাইন: সত্য ও মানুষের পাশে থাকার অঙ্গীকার একটি বছর—সময় হিসেবে হয়তো খুব বেশি নয়, কিন্তু একটি সংবাদমাধ্যমের জন্য এই এক বছর হতে পারে অনেক অভিজ্ঞতা, সংগ্রাম ও…

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  ​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

  • By Admin
  • August 22, 2026
  • 38 views
এক বছরে জাগোকন্ঠ অনলাইন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  • By Admin
  • August 22, 2026
  • 7 views
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 24 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 20 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 23 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার