ইসলামপুরে বেড়েছে চোর-আতঙ্ক: অতিষ্ঠ জনজীবন, আটক ১

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

: জামালপুরের ইসলামপুর উপজেলাজুড়ে চোরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। সোমবার সকালে দিনদুপুরে চুরির চেষ্টাকালে হাতেনাতে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​ জানা গেছে, সোমবার সকালে পৌরসভার শান্তিনগর মোড় এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে দিনের বেলায় এক চোর ঘরে প্রবেশ করে। এসময় গৃহকর্মী শিরিনা বেগম বিষয়টি দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ধাওয়া করে চোরকে ধরে ফেলে। আটককৃত ব্যক্তির নাম লাবলু শেখ, সে মেলান্দহ উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

​উত্তেজিত জনতা চোরকে ঘিরে ধরলে পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক সুমন ইসলাম তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানায় খবর দেন। পরে পুলিশ এসে অভিযুক্ত লাবলু শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

​ স্থানীয়রা জানান, গত রাতেও পৌর শহরের বোয়ালমারী গ্রামে মুকসেদ আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরচক্র হাফ-বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। এর মাত্র এক সপ্তাহ আগে একই গ্রামের ‘জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্ম’ থেকে দুটি পানি তোলার মোটর চুরি হওয়ার ঘটনা ঘটে।

​ উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরে চুরির প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রাতে তো বটেই, এখন দিনের বেলাতেও মানুষ নিরাপদ বোধ করছে না। তারা মনে করেন, দ্রুত এই চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় সামাজিক বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে।

​এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল আরও জোরদার করা হবে।

Related Posts

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মোংজসিম উদ্দিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠিত হয়েছে। ১৪তারিখ শুক্রবার আউলিয়া বাজার থেকে…

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 21 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 11 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 18 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • By Admin
  • August 14, 2026
  • 11 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

  • By Admin
  • August 14, 2026
  • 6 views
কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ

  • By Admin
  • August 14, 2026
  • 17 views
বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ