সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

সংসদ ভবন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।
চিফ হুইপ বলেন, ওই এলাকায় চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

যেখানে প্রতিদিন প্রায় ১ কোটি লিটার পানির প্রয়োজন, সেখানে উৎপাদিত হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে ঘোলা পানি সরবরাহের কারণে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন।

এই সমস্যা দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসিক ও দাপ্তরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের সংস্কার কাজের

অগ্রগতি এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের প্রস্তুতির বিষয়ে সভায় পর্যালোচনা করা হয়।

এছাড়া সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আবাসিক এলাকার নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিফ হুইপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুত্র: ডিবিসি নিউজ

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdbcnews.tv%2Farticles%2F165519%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExU1l4ZVJkUDE0T3Ric1I2OXNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR4TkWNj7mzPohvfR0scN_8QLFwKnX2NiohZTRnKMJwIDrwr8LZaCZFjLTKwEQ_aem_PCgD4wzFDQreZN474nVU5g&h=AT4Q4LKqtfaP2SqMSjfbz-z4Y1Wl6XAD0VE6jBKelpSCiupVEi3CWsq2tr5wlcqI0mbZRiaKimIRIl1IjpISJKO__gQSWsiTPLB1IMl2x6KYR_gbiIGDM553D5UlMh2FwgYo9oQmjY-tQ2Fs&__tn__=R*F

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 10 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর