আশুলিয়ায় শ্রমিকদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

 

মোঃ মনির মন্ডল, সাভারঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের এক নেতাসহ চার পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার মৃত ফালু মিয়ার ছেলে এবং আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়া জেলার গাবতলী থানার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে এবং সামাদ ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার উত্তর কাওন্নারা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. কবির হোসেন (৩৭), একই থানার সাটুরিয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আলামিন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পেশাদার মাদক কারবারি ও শ্রমিকদল নেতা সামাদ ভূঁইয়া এবং তার বাড়ির ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধামরাইয়ের জগৎনগর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি কবির হোসেন ও আলামিনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

এটা বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি ও আলামিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 9 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 4 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 16 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন