রাউজানে শাইখ ইমাম আবু হানিফা (রহঃ) জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান, চট্টগ্রাম।
চট্টগ্রামের রাউজান উপজেলায় ইমাম আবু হানিফা (রহঃ) জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় রাউজান থানাধীন ২নং ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেবাকুলা এলাকায় এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের কার্যক্রমের শুভ সূচনা করেন।

মসজিদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন রাউজান উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ। সার্বিক তত্ত্বাবধানে আছেন হাফেজ মোহাম্মদ জাকের হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি মাওলানা মুফতি জসিম উদ্দিন, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা জোবায়ের বাবুনগরী, আরাবিয়া ফয়জুল উলুম কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক হাফেজ ফজলুল হক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস।

এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী, সহ-সভাপতি মাওলানা ক্বারী শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশীদ, মঈনুল ইসলাম চৌধুরী, মাওলানা সাইফুল্লাহ, উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়ব আবদুল্লাহপুরী, ফতেহ নগর আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা কাউসার বিন ইসহাক, আলহুদা মহিলা মাদ্রাসার নির্বাহী পরিচালক মীর জুনায়েদ, সুলতান নগর দারুল হেদায়া মাদ্রাসার মাওলানা ইয়াছিন সুলতাননগরী, আমতলী ফাতেমাতুজ জুহুরা মাদ্রাসার পরিচালক মুফতি খালেদসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, ওলামা-মাশায়েখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মসজিদের দ্রুত ও সুন্দর বাস্তবায়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 54 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই