ঝিনাইদহে র‍্যাবের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ সদর এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুর ১:০০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ ঘটিকা পর্যন্ত ঝিনাইদহ শহর এলাকায় এই যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভোজ্য তেল বিক্রয়ে অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র‍্যাব-৬, সিপিসি-২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও কাগজপত্র যাচাই করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীরা ভোজ্যতেলের অবৈধ মজুদ করছে কিনা কিংবা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে কিনা সে বিষয়ে নিবিড় তদারকি চালানো হয়। অভিযান চলাকালে ঝিনাইদহ শহরের মেসার্স মজিদ ষ্টোর নামীয় প্রতিষ্ঠানকে তেল বিক্রয়ে অনিয়ম করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শাহা স্টোর নামক অপর একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য বিক্রয় করার দায়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে র‍্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, ভোজ্যতেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যের ঊর্ধ্বগতি রোধে র‍্যাবের এই কঠোর অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।

Related Posts

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান…

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

‎কবির হোসেন রাকিব ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ   ‎ রামগঞ্জে ইট ভাটার এক শ্রমিকের ‘ক্লু লেস ’ হত্যা মামলার দুই আসামিকে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । ‎…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 16 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 22 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 58 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 31 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা