উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ

মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃ রুজিনা বেগম (৩৭), স্বামী মোঃ কাইয়ুম আলী, সাং-দামুয়ারপাড়া, ইউপি-দূর্গাপুর,থানা-উলিপুর-কুড়িগ্রাম।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ আবুল কালাম (৬০), পিতা-মৃত আবুল কাশেম; মোঃ এরশাদুল হক (৩৩), পিতা-মোঃ আবুল কালাম; মোছাঃ বিজলী বেগম (২৮), স্বামী-মোঃ এরশাদুল হক এবং মোছাঃ বানেছা বেগম (৫৬), স্বামী-মোঃ আবুল কালাম, সকলের সাং-দামুয়ারপাড়া, ইউপি-দূর্গাপুর,উলিপুর-থানায় ১৭/০৬/২০২৫ ইং, তারিখে এদের সকলের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণ উলিপুর থানার মামলা নং-১৬/১৩৩,ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোডের আসামি। উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি বিচারাধীন থাকাকালীন সময়ে বিবাদীগণ প্রায়ই অভিযোগকারিণী ও তার পরিবারের সদস্যদের মারধরের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ০৫ মার্চ ২০২৬ ইং তারিখে উল্লেখিত বিবাদীগণ সংঘবদ্ধভাবে অভিযোগকারিণীর বাড়ির সীমানার টিনের বেড়া ভাঙচুর করে এবং সিঁড়ি খুলে ফেলে, যার ফলে প্রায় ৩৭,৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ সময় অভিযোগকারিণী বাধা দিলে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীগণ বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে— মোঃ বাদশা মিয়া (৫৫), মোঃ আনিছুর রহমান (৪৫)মোঃ আব্দুস সালাম (৬৫), পিতা-মৃত আবুল কাশেমসহ এলাকার আরও অনেকে।এ বিষয়ে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ঐ ভুক্তভোগীর পরিবার।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 20 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 38 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 28 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 96 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 84 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত