
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার হিসেবে বিতরন করা হয়েছে।
ভবিষ্যতের নিরাপত্তা ও আপৎকালীন প্রয়োজনের জন্য বর্তমান আয়ের একটি অংশ ব্যয় না করে জমিয়ে রাখার জন্যে তেতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে ‘সঞ্চয়ী হিসেবে প্রাস্টিকের ব্যাংক ও নতুন টাকার নোট উপহার দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে তেতুলিয়া উপজেলার জামরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে ‘সঞ্চয়ী ব্যাংক’ এবং সঞ্চয় শুরু করার জন্য উপহার হিসেবে ‘নতুন টাকা’ বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তেতুলিয়ার জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, তেতুলিয়া সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, তেতুলিয়া বিএনপি ওলামা দলের সভাপতি ও তেতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী এবং জামরিকুড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়াসহ বিভিন্ন গণমাধ্যমকমী ও শিশুস্বর্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে তারা শিশুস্বর্গের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, উপহার হিসেবে নতুন টাকা এবং ব্যাংক পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত। এটি তাদের মানসিক বিকাশে এবং অর্থের সঠিক ব্যবহার শিখতে দারুণ ভূমিকা রাখবে।
শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, শিশুদের কেবল সঞ্চয়ের কথা বললেই হয় না, বরং তাদের মধ্যে জমানোর উৎসাহ তৈরি করা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই প্রতিটি শিশুর হাতে সুন্দর একটি ব্যাংকের পাশাপাশি নতুন চকচকে নোট তুলে দেওয়া হয়েছে, যেন তারা আজ থেকেই জমানোর এই সুন্দর যাত্রা শুরু করতে পারে। এই ক্ষুদ্র অভ্যাসই ভবিষ্যতে তাদের সুশৃঙ্খল ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
শিশুস্বর্গ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিশুদের মেধা ও নৈতিক বিকাশে এ ধরনের বিভিন্ন জীবনধর্মী ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।







