চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) চকরিয়া থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন-এর তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে এসআই (নিঃ) ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) জুয়েল বড়ুয়া, এএসআই (নিঃ) গোলাম মোস্তফা, এএসআই (নিঃ) জসিম উদ্দিন ও এএসআই (নিঃ) আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারদের মধ্যে জিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জন, সিআর মামলার ২ জন এবং জিআর মামলার আরও ২ জন আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে

Related Posts

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মারামারি মামলা, ধর্ষণ মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা…

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 11 views
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • By Admin
  • April 20, 2026
  • 18 views

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 50 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

  • By Admin
  • April 20, 2026
  • 11 views
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 6 views
চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার