কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদকসেবী গ্রেফতার

মো নাজিম আলী রাঙামাটি
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে সক্রিয়তা আরও জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানার এক বিশেষ অভিযানে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার ধন মিয়া পাহাড় সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তা থেকে মোঃ মামুনুর রশিদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
এদিকে জেলা পুলিশের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে রাঙামাটি শহরে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের…

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।  বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 1 views
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু