তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচোনা সভা

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া পরিষদ মিলনায়তন কক্ষে প্রেসক্লাব ও তেতুলিয়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’” প্রতিপাদ্যে উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচোনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে র‍্যালি বের হলে উপজেলার পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার,সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরেরপাতা খাদেমুল ইসলাম,

সিনিয়র দৈনিক ইত্তেফাক সাংবাদিক আশরাফুল ইসলাম, তেতুলিয়া সিনিয়র সাংবাদিক রাজনীতি বিদ সোহরাব আলী, করতোয়া সাংবাদিক এম এ বাসেত,দৈনিক নতুন সময় মোস্তাক আহম্মেদ, ও আমাদের সময় এসকে দোয়েল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবিব, তরিকুল ইসলাম, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু, আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ

বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, এখন থেকে স্থানীয় কোন সংবাদকর্মীকে অবমূল্যায়ন, নির্যাতন, নিপীড়ন, হুমকি প্রদর্শনসহ অন্যায় কোন ঘটনা ঘটলে সাংবাদিকরা সেটা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে ও সহকর্মীর বিপদে পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতা করার কথা বলেন তারা।

তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তাই মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হলে অবাধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় সাইবার নিরাপত্তা তথা ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। যা স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে পারে। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকের স্মরণে সহ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Related Posts

কিশোর গ্যাংয়ের তাণ্ডব ছুরিকাঘাতে কিশোরে অবস্থা আশঙ্কাজনক

  মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের ব্যস্ততম কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় গুরুতর আহত হয়ে সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসান আহমেদ (১৬) নামের এক কিশোর। গলায়…

ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন।

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের ছাতকে কথিত চাঁদাবাজ আনোয়ার হোসেন রনি কর্তৃক ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে নিজের গ্রাম ও গ্রামের মানুষের বিরুদ্ধে অপপ্রচার ও অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কিশোর গ্যাংয়ের তাণ্ডব ছুরিকাঘাতে কিশোরে অবস্থা আশঙ্কাজনক

  • By Admin
  • August 13, 2026
  • 1 views
কিশোর গ্যাংয়ের তাণ্ডব ছুরিকাঘাতে কিশোরে অবস্থা আশঙ্কাজনক

ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন।

  • By Admin
  • August 13, 2026
  • 15 views
ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন।

মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক

  • By Admin
  • August 13, 2026
  • 14 views
মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক

কলাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান নাজিম উদ্দীন

  • By Admin
  • August 13, 2026
  • 21 views
কলাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান নাজিম উদ্দীন

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

  • By Admin
  • August 13, 2026
  • 14 views
জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ কথিত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

  • By Admin
  • August 13, 2026
  • 18 views
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ কথিত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার