বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

আশিকুল ইসলাম বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং বেলকুচি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টায় বেলকুচি মডেল ডিগ্রি কলেজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার ছিলেন একজন নির্লোভ, সৎ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তীকালে শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছে। তিনি বেলকুচি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর নেতৃত্বগুণ, সততা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল মান্নান সরকার, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শামীম হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল মজিদ সরকার বেলকুচি উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই স্থানীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে বেলকুচি মডেল ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও পরিচালনা কমিটি।

Related Posts

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মোংজসিম উদ্দিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠিত হয়েছে। ১৪তারিখ শুক্রবার আউলিয়া বাজার থেকে…

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 4 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 3 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 13 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • By Admin
  • August 14, 2026
  • 6 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

  • By Admin
  • August 14, 2026
  • 2 views
কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ

  • By Admin
  • August 14, 2026
  • 12 views
বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ