শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক—চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত কৃত্রিম প্রজনন (এআই) কর্মী ও পশু চিকিৎসক অনিমেষ পরমান্য (৫০) কে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

তবে আলোচিত এ অপহরণ মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত মোঃ আশরাফ ঢালী এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের জব্বার গাজী, একই এলাকার শাহিনুর রহমান এবং গাবুরা ইউনিয়নের মাহমুদুল হাসান ডন।

তাদের বিরুদ্ধে পূর্বেও বনদস্যুতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্বার গাজী, মাহমুদুল হাসান ডন ও শাহিনুর রহমানসহ একটি সংঘবদ্ধ চক্র সুন্দরবনের মাথাভাঙা নদীর ধলের খাল এলাকা থেকে অনিমেষকে অপহরণ করে।

পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি দল রোববার রাতে সাড়াশি অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে অপহরণকারীরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুর রহমানের মাধ্যমে অনিমেষকে মুন্সিগঞ্জের সুন্দরবন বাজারে ছেড়ে দেয়।

এ সময় শাহিনুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আনছার ঢালীর ছেলে মোঃ আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, আশরাফ ঢালী অপহরণের সঙ্গে সরাসরি জড়িত।

একই সঙ্গে তাকে কৈখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের ঘনিষ্ঠ ব্যক্তি বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে পরিচিত বলে এলাকাবাসীর একটি অংশ অভিযোগ করছে।
ঘটনার পর আশরাফ ঢালীকে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সঙ্গে দেখা গেছে বলে কিছু স্থানীয় ব্যক্তি দাবি করেছেন।

এমনকি সোমবার সকালেও তাকে ইউনিয়ন পরিষদ এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলেও কয়েকটি সূত্র জানিয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য জানান, তার পরিচিত আশরাফ হোসেন গরুর চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়।

পরে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বনের ভেতরে নিয়ে গিয়ে অপহরণ করা হয়। সেখানে দুই দিন ধরে একটি নৌকায় তাকে আটকে রাখা হয় এবং মুক্তিপণ আদায়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি আরও জানান, টাকা দিতে দেরি হওয়ায় তাকে মারধরও করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে পলাতক মূলহোতা আশরাফ ঢালীসহ সকল জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 18 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 16 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত