পুঠিয়ার বিড়ালদহে ডাম্পট্রাকের ধাক্কায় ১ জন নিহত, বিক্ষুব্ধ জনতার ডাম্পট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় ডাম্পট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে একজন নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্পট্রাকে আগুন দিয়েছেন।

৫ মে ২০২৬ ইং মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতাকে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

নিহত আক্কাস আলী ওই এলাকায় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। তার বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা থানাপাড়া মহল্লায়। মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ডাম্পট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাস আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

যে ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নিহত হন সেই ট্রাকে তারা আগুন জ্বালিয়ে দেন। এছাড়া আরও একটি ডাম্পট্রাক আটকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুপ্ত জনতা।

পুঠিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরবর্তীতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেয়। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে”।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়েছি এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।”

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 18 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 20 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত