তজুমদ্দিনের নবনিযুক্ত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি |
ভোলার তজুমদ্দিন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ মে ২০২৬, বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় নবনিযুক্ত ইউএনও মোহাম্মদ বনি আমিন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। তজুমদ্দিনের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে এলাকার উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে তজুমদ্দিনকে গড়ে তুলব।”

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। একইসঙ্গে নবাগত ইউএনও’র প্রতি পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদী, অর্থ সম্পাদক সৈয়দ ইউনুস, সাংবাদিক কবির, তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক সুলাইমান পোদ্দার, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ এম হাছনাইন, নির্বাহী সদস্য মিরাজ, মনির, নুরুন্নবী রাসেল, মেহেদী হাসান, বাংলাদেশ সাংবাদিক মফস্বল তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তামিমসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

  • Related Posts

    বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

    -মাওলানা গাজী আতাউর রহমান এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত দুই দিনে যা ঘটেছে তা নিছকই…

    রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

      হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

    • By Admin
    • July 30, 2026
    • 27 views
    বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

    রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

    • By Admin
    • July 30, 2026
    • 5 views

    গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

    • By Admin
    • July 30, 2026
    • 16 views
    গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

    অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

    • By Admin
    • July 30, 2026
    • 15 views
    অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

    সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    • By Admin
    • July 30, 2026
    • 6 views
    সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

    • By Admin
    • July 30, 2026
    • 26 views
    হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক