ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা,  ২টি ড্রেজার জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব‍্যক্তি উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ত্রিমোহনী ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব‍্যবহ্নত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র দুধকমার নদ ও এর আশ পাশের নীচু জমি থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিলো। বুধবার ( ২৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ ও সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ত্রিমোহনীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দুটি ড্রেজার মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ওসি আজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনসহ থানা পুলিশের সদস‍্যা উপস্থিত ছিলেন। এসময় একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানালেন, অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ ব‍্যাংক বন্ধ থাকায় ঈদের পর প্রথম কার্যদিবসে সরকারি কোষাগাড়ে সেই টাকা জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর