হেফজখানা নির্মাণ কাজে সন্ত্রাসী হামলা, বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আহত একাধিক

​কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে একটি হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করতে গিয়ে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জমির মালিকের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। হামলায় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীনের পুত্র সুমনসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
​আজ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রবরোড়স্থ মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, চর আলগী ইউনিয়নের রবরোড়স্থ মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন এলাকায় হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য ৬৩ শতক জমি ক্রয় করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীন। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় সোলাইমান চৌকিদার ও তার চক্র জমিটি অবৈধভাবে বেদখল করে রেখেছিল। এই নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে জমির মালিকানার বিষয়টি নিষ্পত্তি হলেও সোলাইমান গং কোনো প্রকার ন্যায্য হিস্যা ছাড়াই জমিটি দখল করে রাখে।
​ভুক্তভোগী পরিবার জানায়, আজ সকালে ওই ক্রয়কৃত জমিতে হেফজখানা নির্মাণ কাজের অংশ হিসেবে বালি ভরাট করতে যান তারা। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় ভূমিদস্যু মজিবুর রহমান (প্রকাশ মজিরন), সোলাইমান চৌকিদার, তার পুত্র (যিনি এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত), ভাই আব্দুর রশিদসহ কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে নির্মাণ কাজে বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়।
​সন্ত্রাসীদের হামলায় জমির মালিকের পুত্র সুমনসহ স্থানীয় বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সুমনসহ আহত অন্যান্য ব্যক্তিরা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Related Posts

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি…

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

  • By Admin
  • August 16, 2026
  • 5 views
রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

  • By Admin
  • August 16, 2026
  • 4 views
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

  • By Admin
  • August 16, 2026
  • 15 views
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • By Admin
  • August 16, 2026
  • 3 views
শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

  • By Admin
  • August 16, 2026
  • 5 views
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

  • By Admin
  • August 16, 2026
  • 6 views
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু