ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার (৫ জুন) ভোর আনুমানিক ৬ ঘটিকার দিকে বাজারের ফকিরহাটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়।

ভূরুঙ্গামারী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগার খবর দেওয়া হয় পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আনুমানিক ৪০ মিনিট সময় নেন। ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ভূরুঙ্গামারী উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে উপজেলার কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিস আসার জন্য অপেক্ষা করতে হয়, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর ভূরুঙ্গামারীবাসী উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মোংজসিম উদ্দিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠিত হয়েছে। ১৪তারিখ শুক্রবার আউলিয়া বাজার থেকে…

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 4 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 3 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 13 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • By Admin
  • August 14, 2026
  • 6 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

  • By Admin
  • August 14, 2026
  • 2 views
কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ

  • By Admin
  • August 14, 2026
  • 13 views
বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ