পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশে অবৈধ পুশ-ইন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (৬ জুন) আনসার সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী দেশ থেকে পুশ-ইনের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার থেকেই জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন শুরু হয়েছে। বর্তমানে ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপিসহ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন তারা।

আনসার-ভিডিপি সূত্র জানায়, সীমান্ত এলাকার ভৌগোলিক অবস্থান ও চোরাপথ সম্পর্কে স্থানীয়দের ধারণা বেশি থাকায় সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ

আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেওয়া হয়েছে।
আনসার সদর দপ্তর আরও জানায়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে দিনরাত সীমান্তে নজরদারি ও দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Posts

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি…

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

  • By Admin
  • August 16, 2026
  • 6 views
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

  • By Admin
  • August 16, 2026
  • 19 views
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • By Admin
  • August 16, 2026
  • 6 views
শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

  • By Admin
  • August 16, 2026
  • 8 views
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু