আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে সামারি ট্রায়ালের মাধ্যমে দুই দখলদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব চুনাখালী গ্রামের বাসিন্দা মোসা. রেবেকা বেগমের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগে গত ১ জুন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (সি.আর. নং-৭৪০/২৬) দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা মো. ইসমাইল ও মো. মাহাবুব আলমকে।

অভিযোগকারী রেবেকা বেগম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় তার বেদখল হওয়া জমি উদ্ধারের আবেদন জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত ও সামারি ট্রায়ালের সিদ্ধান্ত গ্রহণ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী এবং মামলার বাদী-বিবাদীদের উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়। শুনানি ও তদন্ত শেষে অবৈধভাবে জমি দখলের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক মো. ইফতি হাসান ইমরান অভিযুক্ত মাওলানা মো. ইসমাইল ও মো. মাহাবুব আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিক মোসা. রেবেকা বেগমকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা আদালতের এ পদক্ষেপকে ভূমি দখল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

Related Posts

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি…

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

  • By Admin
  • August 16, 2026
  • 6 views
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

  • By Admin
  • August 16, 2026
  • 19 views
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • By Admin
  • August 16, 2026
  • 6 views
শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

  • By Admin
  • August 16, 2026
  • 8 views
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু