ধরলা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, ৩ দিন পর কুড়িগ্রামে মিলল শাওনের লাশ

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর বড় ভাই সাব্বিরের (১৭) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপরদিকে ছোট ভাই শাওনের (১৫) মরদেহ নিখোঁজের তিন দিন পর কুড়িগ্রাম জেলার ধরলা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত সাব্বির ও শাওন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে দুই ভাই তাদের বন্ধু মেহেদীকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির ও শাওন স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক অনুসন্ধান চালায়। টানা প্রায় ৩০ ঘণ্টার চেষ্টার পর সোমবার বিকেলে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

এরপরও শাওনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকে। অবশেষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার ধরলা নদী থেকে শাওনের মরদেহ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শাওনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহত দুই ভাইয়ের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো মোগলহাট এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুই কিশোর শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক ও বেদনার আবহ সৃষ্টি হয়েছে।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 17 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 12 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 14 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 7 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 88 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।