মির্জাপুরে বাংগল্লা দক্ষিণপাড়ার রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

মো. মোয়াজ্জেম হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নম্বর বানাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাংগল্লা দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজী হেলালের বাড়ি থেকে আব্দুল বারেক মিয়ার বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার বা উন্নয়ন কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়। ফলে পথচারী, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তার কারণে তাদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় শিক্ষার্থীদের কাদা ভরা রাস্তা দিয়ে চলাচল করতে হয়, এতে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে এলাকাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে রাস্তা-ঘাটসহ মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন হাজারো মানুষ। কৃষকরাও ফসল পরিবহনে অতিরিক্ত খরচ ও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম সমস্যায় পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাস্তাটি সংস্কার করা হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

Related Posts

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  মোঃসোহেল রানা রাজশাহী ​ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জিম্মি করে টাকা দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক সিনিয়র সহকারী কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর নাম রাসেল (ব্যাচ…

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  • By Admin
  • August 7, 2026
  • 11 views
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • By Admin
  • August 7, 2026
  • 26 views
গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

  • By Admin
  • August 7, 2026
  • 19 views
বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

  • By Admin
  • August 7, 2026
  • 27 views
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

  • By Admin
  • August 7, 2026
  • 26 views
পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের

  • By Admin
  • August 7, 2026
  • 9 views
জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের