বাউফলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেপ্তার,

 

মোঃ ইমরান হোসাইন

বাউফল পটুয়াখালী প্রতিনিধি,

পটুয়াখালীর বাউফল উপজেলায় একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের এক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক অনিক (২০) ও তার মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে জরুরি কথা বলার কথা বলে নিজ বাসায় ডাকেন। পরে ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাড়িতে যান। অভিযোগ অনুযায়ী, বাসার দুটি আলাদা কক্ষে পালাক্রমে দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেন অনিক।
ঘটনার পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সেদিন তারা বাড়ি ফিরতে পারেননি। বিষয়টি জেনেও অভিযুক্ত অনিককে সহযোগিতা করেন তার মা নুরজাহান বেগম। পরদিন শুক্রবার রাতে বাড়িতে ফিরে এক শিক্ষার্থী পরিবারকে পুরো ঘটনা জানায়। পরে উভয় শিক্ষার্থীর পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয়।
রোববার (১১ জানুয়ারি) ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযুক্তের মা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে পুলিশ এবং আদালতে সোপর্দ করে।
এদিকে অভিযুক্ত অনিক ঘটনার পর ঢাকায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। তিনি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান পটুয়াখালী নিউজকে জানান, ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Related Posts

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা…

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ   গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 4 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 7 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

  • By Admin
  • July 25, 2026
  • 12 views
বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার