চতুরতার সাথে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না—ভূরুঙ্গামারীতে ওয়ারেন্টভুক্ত আসামি দীপু গ্রেপ্তার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. মোহিবুল্লাহ দীপু (৩০) গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা মো. হাসান আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং–১১৫/২৫ (ভূরু)-এর প্রেক্ষিতে দীপুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তবে গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে কৌশলে আত্মগোপনে ছিলেন। প্রায় প্রতি মাসেই নতুন ওয়ারেন্ট থানায় আসলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি স্থান পরিবর্তন করে লুকিয়ে পড়তেন। এ কারণে তাকে ধরতে পুলিশের বেশ বেগ পেতে হচ্ছিল।
অবশেষে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুনের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে। পরে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 52 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 86 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ