পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লণ্ডভণ্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে মানুষের ঘরবাড়ি
কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে বিদ্যুৎ খুটি ও
গাছপালা ভেংগে পড়েছে তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে পুরো জেলায় বোদা ও দেবীগঞ্জ, আটোয়ারী তেতুলিয়া উপজেলার অনেকাংশ। এমন পরিস্থিতিতে সকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরিদর্শনে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বস্ততায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে ভুক্তভোগীরা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং রাত ১২টার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বোদা উপজেলার চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়ন সহ দেবীগঞ্জ উপজেলার অনেকাংশ ঘরবাড়ি সহ গাছপালা ও মরিচ, ভূট্রা, তরমুজের ক্ষেত অনেকেরই প্রায় নিশ্চিহ্ন অবস্থা।

বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার বাসিন্দা খসরু জানান, গতকালের ঝড় এবং শিলাবৃষ্টির তীব্রতায় তাদের ঘরের টিনের চাল অসংখ্য ফুটো হয়ে জালের আকার ধারণ করেছে। এছাড়াও ফলজ ও বনজ গাছ উপরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোদা উপজেলার শালশিরি এলাকার দরিদ্র একজন কৃষক জানান, ২০ শতক জায়গায় মরিচ গাছ লাগিয়েছেন আর মাত্র কয়েকদিন পরেই ক্ষেত থেকে মরিচ তোলা যেত। এমন সময় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে তার পুরো মরিচ ক্ষেত নষ্ট হয়ে পথে বসে গেল।

শনিবার সকালে এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিভিন্ন এলাকা ঘুরে বলেন, ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে বহু ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ভুট্টা, গমসহ বিভিন্ন রবিশস্য এবং শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া লিচু ও আমের মুকুলও নষ্ট হয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষের হাত নেই। এটিকে মোকাবেলা করার জন্য অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছি। দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ তালিকা করে সরকারি ভাবে সহোযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

এক বছরে জাগোকন্ঠ অনলাইন: সত্য ও মানুষের পাশে থাকার অঙ্গীকার একটি বছর—সময় হিসেবে হয়তো খুব বেশি নয়, কিন্তু একটি সংবাদমাধ্যমের জন্য এই এক বছর হতে পারে অনেক অভিজ্ঞতা, সংগ্রাম ও…

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  ​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

  • By Admin
  • August 22, 2026
  • 37 views
এক বছরে জাগোকন্ঠ অনলাইন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  • By Admin
  • August 22, 2026
  • 7 views
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 24 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 19 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 23 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার