পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে এক জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

ঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খন্দকার মার্কেটে অভিযান চালিয়ে তাকে পেট্রোল বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

তিনি সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগারী এলাকার বাসিন্দা এবং সুভাষ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেশব রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। তার দোকানে প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে জব্দ করা ২৭ লিটার পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত তিন হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

অভিযান পরিচালনা করেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

এ সময় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ‘খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Related Posts

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

এক বছরে জাগোকন্ঠ অনলাইন: সত্য ও মানুষের পাশে থাকার অঙ্গীকার একটি বছর—সময় হিসেবে হয়তো খুব বেশি নয়, কিন্তু একটি সংবাদমাধ্যমের জন্য এই এক বছর হতে পারে অনেক অভিজ্ঞতা, সংগ্রাম ও…

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  ​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

এক বছরে জাগোকন্ঠ অনলাইন

  • By Admin
  • August 22, 2026
  • 38 views
এক বছরে জাগোকন্ঠ অনলাইন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

  • By Admin
  • August 22, 2026
  • 7 views
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 24 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 20 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 23 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার