ভূরুঙ্গামারীতে ‘হেল্প ফর ভূরুঙ্গামারী’র উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন

 

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমী দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা হলরুমে সামাজিক সংগঠন ‘হেল্প ফর ভূরুঙ্গামারী’র উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারীর কৃতি সন্তান, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন। অনুষ্ঠানে জামাদুস সানি আজকের এই বিশেষ ইভেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আরেক কৃতি সন্তান ফকরুজ্জামান জেট।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন বলেন, “উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই ধরনের দিকনির্দেশনামূলক সেমিনারগুলো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক গাইডলাইনের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়ে, তাই এই আয়োজনটি অত্যন্ত সময়োপযোগী।” একই সাথে অনুষ্ঠানে তিনি সামাজিক সংগঠন ‘হেল্প ফর ভূরুঙ্গামারী’র প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেন, যা সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন ওয়াছি আনাম অন্তিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেল্প ফর ভূরুঙ্গামারী’র সভাপতি সুমাইয়া সরকার কেয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জয়, উপদেষ্টা মোঃ, ইয়াকুব রহমান শ্রাবণ মোঃ রাসেল ইসলাম রাফি এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতার দায়িত্বে হাসান মাহমুদ জয়
সেমিনারে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা স্থানীয় মেধাবী প্রবীণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা উপস্থিত তরুণ শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক, ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং নিজেদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। সেমিনারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে পারে।
আয়োজন শেষে সেমিনারে অংশ নেওয়া প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে আকর্ষণীয় টি-শার্ট, নোটবুক, কলম এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

Related Posts

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর